• আজ- শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদার নদীর উপর পাকা ব্রীজের দাবিতে শ্যামনগরে মানবন্ধন শ্যামনগরে শিক্ষকের অবহেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদের মৃত্যু শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

মাদার নদীর উপর পাকা ব্রীজের দাবিতে শ্যামনগরে মানবন্ধন

রিপোর্টারঃ / ৩৮ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিনের অবহেলা আর ঝুঁকিপূর্ণ বাঁশের স্যাকোর বদলে পাকা ব্রীজের দাবিতে মানবন্ধন করেছেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৩শে জুলাই) বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মোঃ আনারুল ইসলামের বাড়ি সংলগ্ন মাদার নদীর পাড়ে “রমজাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ” এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন,গ্রাম্য চিকিৎসক কিরন চন্দ্র পরমান্য, মোঃ রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মোঃ মুনছুর গাইন, রমেশ চন্দ্র মন্ডল, ফজিলা খাতুন, মোছাঃ রাবেয়া খাতুন, গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ আলামিন হোসেন, সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বাধন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, নুরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং কৈখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাজারো মানুষ বছরের পর বছর এই বাঁশের স্যাকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এই স্যাকো দিয়েই প্রতিদিন ১০৪ লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা,রমজাননগর তোফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয়,গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ চলাচল করেন

রমজাননগর বদ্দি পাড়ায় সুপেয় পানি না থাকায় নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের জেলা পরিষদের দিঘি থেকে পানি আনতে হয় এই স্যাকোটি ব্যবহার করেন। এছাড়া জরুরি রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়।বর্তমানে স্যাকোটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

মানবন্ধন থেকে এলাকাবাসী মাদার নদীর উপর দ্রুত একটি পাকা ব্রীজ নির্মাণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর