• আজ- শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৫ ছাগল উপহার নিয়ে গেলেন ব্রুনেইয়ের সুলতান

রিপোর্টারঃ / ৮৬২ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রীয় সফর শেষে সোমবার সকালে ঢাকা ছেড়েছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। সঙ্গে নিয়ে গেছেন উপহার হিসেবে বাংলাদেশের দেওয়া উন্নত জাতের পাঁচটি ছাগল। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ব্রুনেইয়ের সুলতানকে ছাগলগুলো ‘ব্রিডিংয়ের’ জন্য দেওয়া হয়েছে। ব্রুনেইয়ের কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আগেই ছাগল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। সে অনুযায়ী এই ছাগল উপহার দেওয়া হয়েছে। এর আগে রবিবার শীর্ষ বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ‘ছাগল উনার (ব্রুনেই সুলতানের) খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু (ছাগল) দিয়ে দেব। আসার পর থেকেই আমরা উনাদের ছাগলের কাচ্চি খাওয়াচ্ছি। কারণ ওনারা এটি খুব পছন্দ করেন। ’পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রুনেইয়ের সুলতানকে বিদায় জানান। সুলতান ও তার সফরসঙ্গীদের বহনকারী রয়াল ব্রুনেই এয়ারলাইনসের বিশেষ ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৫ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ব্রুনেইয়ের সুলতান গত শনিবার দুপুরে ঢাকায় আসেন। প্রথম দিন তিনি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। ব্রুনেইয়ের সুলতান গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ওই বৈঠক শেষে দুই দেশ জ্বালানিসহ বিভিন্ন খাতে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর