• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

হারানো বন্ধুকে ফিরে পেয়ে অশ্রুসিক্ত সুমন

রিপোর্টারঃ / ৯৮৭ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

এফএনএস বিনোদন: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন গত শনিবার বিকেল ৫টায় ভূমিকা ছাড়াই শুরু করেন গান। এরপর বেশ কয়েকটি গান শোনান তিনি। তার সুরের মূর্ছনায় মুগ্ধ হন শ্রোতারা। সুমনের গান শুনতে আসেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খানসহ অনেক তারকা। এদিন সন্ধ্যায় গানের ফাঁকে তিনি জনান, যখন জার্মানে বেতারের বাংলা বিভাগে চাকরি করতেন, কাজ করতে গিয়ে পরিচয় হয় বাংলাদেশি কয়েকজন সাংবাদিকের সঙ্গে। সেই সাংবাদিকদের নাম-স্মৃতি এখনও কবীর সুমনের মনে জ¦লজ¦ল করছে। তাদের নাম বলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন, জানালেন কেউ চলে গেছেন না ফেরার দেশে, কেউ অন্য দেশে। আর একজন এখনও ঢাকাতেই আছেন, তার নাম শাহজাহান ফারুক। সুমন যখন বললেন, আমি জানি না, শাহজাহান ফারুক এখানে আছেন কিনা। কথা শেষ না হতেই দর্শক সারি থেকে একটি হাত উঁচুতে উঠলো, আশপাশ থেকে সজোরে বলা হলো, আছে। বিস্মিত হলেন কবীর সুমন। বসা থেকে নিজে নিজে উঠতে পারেন না। স্টেজের কিনারে থাকা লোকজনকে ডাক দিয়ে বললেন, আমাকে ধরো, দাঁড়াতে হবে। সেই সঙ্গে সাংবাদিক শাহজাহান ফারুককেও মঞ্চে উঠে আসতে বলেন। হারিয়ে ফেলা সেই বন্ধুকে পেয়ে জড়িয়ে ধরেন সুমন। আবেগে ভাসেন, তার চোখ ছলছল করে। অকপটে জানালেন, খুব কষ্টে কান্না চেপে রাখছেন। কিন্তু না, পুরোটা পারলেন না। অগত্যা রুমাল দিয়ে চোখজোড়া মুছতেই হলো সুমনকে। মোছা শেষে মৃদু হেসে বললেন, জীবনটা কি সুন্দর না!

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর