• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

কয়রা সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি লিটু ও সম্পাদক মোস্তফা।

রিপোর্টারঃ / ৩৯১ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

কয়রা (খুলনা) প্রতিনিধিঃঅস্তিত্বজুড়ে একাত্তর স্লোগান নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত তরুণ সংবাদকর্মীদের নিয়ে কয়রা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের দর্পনের কয়রা প্রতিনিধি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তারিক লিটু , সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচারের কয়রা প্রতিনিধি গোলাম মোস্তফা।বুধবার (২৬শে অক্টোবর) সকালে কয়রা প্রেসক্লাবের হল রুমে কয়রা সাংবাদিক ফোরাম এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারিক লিটু কে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে সদস্যদের ভোটে আবির হোসেন কে ৭ ভোটে হারিয়ে দৈনিক বাংলাদেশ সমাচারের কয়রা প্রতিনিধি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়।অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতার ব্যবস্থা না থাকায় সদস্য ও উপদেষ্টামন্ডলীদের সর্বসম্মতিততে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি, মো.মোক্তার হোসেন (দৈনিক সময়ের কণ্ঠ) ও জাহাঙ্গীর আলম (আমাদের সময়.কম)।কমিটির যুগ্ম সম্পাদক আবির হোসেন (গড়ব বাংলাদেশ) ও মো.আসমাউল হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন)।সাংগঠনিক সম্পাদক মিনহাজ দিপু (দৈনিক প্রতিদিনের কাগজ),অর্থ সম্পাদক মো.আসাদুজ্জামান আসাদ ( দৈনিক স্বাধীন বাংলা),প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আব্দুল্যাহ আল যুবায়ের (দৈনিক অগ্রযাত্রা),দফতর সম্পাদক মো.মোমিনুল ইসলাম (দৈনিক ক্রাইম তালাশ),নারী বিষয়ক সম্পাদক কৌশিনা মিতা (ঢাকা বিজনেস.কম),ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুদ মোস্তফা রানা (দেশের খবর)।এছাড়াও কয়রা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, হুমাযুন বিন বাদশা রিপন,ইউনুসুর বাবু,শাহ হিরো,রিপন আহমেদ,মেহেদী হাসান,লাবিব জোদ্দার,রেজওয়ানুল হক,মো.শিমুল,দেব্ররত সরকার, মেহরাব হোসেন অপু,মো.জাফর ইকবাল ছোটন,বনি আমিন।

কয়রা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি তারিক লিটু বলেন,অস্তিত্বজুড়ে একাত্তর স্লোগান বুকে ধারণ করে সুন্দরবন উপকূলের জনপদ কয়রার বিভিন্ন সমস্যা, সম্ভবনা,উন্নয়নের সংবাদ দেশবাসী ও সরকারের কাছে তুলে ধরতে কয়রা সাংবাদিক ফোরাম আপষহীন ভাবে কাজ করে যাবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর