• আজ- বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

এবার বাধ্যতামূলক অবসরে তিন পুলিশ সুপার : তারা সরকার বিরোধী অপপ্রচারে জড়িত ছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারঃ / ৩৮৬ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো, ঠিকমতো অফিস না করার কারণে তিন পুলিশ সুপারকে অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো তিন পুলিশ সুপার হলেন পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তিন কর্মকর্তাকে অবসর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।  এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার রাতে বলেন, ‘তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারা ঠিকমতো অফিস করেন না। কাজকর্মও করেন না। ফেসবুকেও অপপ্রচার চালান। আর এসব অভিযোগ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আইনানুযায়ী অবসরে পাঠানো হয়েছে।  খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করার একটি চক্রান্ত চলছে। সারা দেশে বিরোধী দল আন্দোলন চাঙ্গা করতে ব্যস্ত। এই সময় সরকারি কর্মকর্তাদের মাঝেও সরকারবিরোধী মনোভাব চাঙ্গা দিচ্ছে কি না সেই নজরদারি শুরু হয়েছে। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের সব পর্যায়ে এই নজরদারি চলছে। কয়েক দিন আগে তথ্যসচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। আর এর মধ্যেই মঙ্গলবার তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এই তিন কর্মকর্তার বিরুদ্ধেও গোয়েন্দারা তথ্য পান, তারা সরকারবিরোধী অপপ্রচারে জড়িত। এ কারণে পুলিশ সদর দপ্তর থেকে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রস্তাব পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই অনুযায়ী তাদের গতকাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি) মনজুর রহমান বলেন, ‘তাদের সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী অবসর দেওয়া হয়েছে। ’

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর