• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা

সুন্দরবনে নিখোঁজ হওয়া মন্টুকে খুঁজে পাওয়া যায় নি, সঙ্গীদের ধারণা বাঘে নিয়ে গেছে

রিপোর্টারঃ / ৬৯৬ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি:সুন্দরবনে মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিখোঁজ হয়েছে বলে জানা যায়। নিখোঁজ হওয়া মৌয়াল মন্টু গাজী (৫৫) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুত আলী গাজীর ছেলে। তথ্য সুত্রে জানা যায়, গত ১ এপ্রিল শনিবার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ১১ জনের মধু কাটার পারমিট নিয়ে মধু কাটার জন্য সুন্দরবনে প্রবেশ করে। মধু কাটার এক পর্যায়ে গত ১৬ এপ্রিল রবিবার ভারতের সুন্দরবনে প্রবেশ করে। একদিন পর ভারতীয় বন বিভাগের ধাওয়ায় নৌকা ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। পরবর্তীতে কাঠের ভেলা বানিয়ে ভাসতে ভাসতে ১৯ এপ্রিল বুধবার বাংলাদেশের তালপট্টি খাল নামক স্থানে পালিয়ে আসে পৌঁছায়। সুন্দরবন থেকে ফিরে আসা মৌয়াল নজরুল কয়াল বলেন, ভারতে নৌকা খাওয়ার পর আমরা সবাই গাড়ানদী পার হয়ে তালপট্টি খালে চলে আসি। তালপট্টি খালে আসার পর মন্টু গাজীসহ বেশ কয়েকজন অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য মন্টুকে একটি কাঁকড়া গাছের নিচে বসিয়ে রেখে নৌকার সন্ধ্যানে আমরা সবাই নদীর পাড়ে আসি। দীর্ঘক্ষন পর ফিরে যেয়ে দেখি গাছের নিচে এসে দেখি মন্টু নেই। অনেক খোঁজাখুঁজির পর সেখানে শুধু বাঘের পায়ের ছাপ আর কিছু ডালপালা ভাঙা দেখতে পেয়ে ধারণা করলাম তাকে বাঘে নিয়ে গেছে। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেষ্ট স্টেশন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ফিরে আশা মৌয়ালদের ভাস‍্যমতে জানাযায় ভারতের বনবিভাগের কাছে নৌকা খাওয়া গিয়েছে মৌয়ালদের। তিন দিন পর বাংলাদেশের অংশের অভয়ারণ্য এলাকার তালপাট্টিতে আশার পরে মন্টু নামের এক মৌয়ালকে বাঘে ধরেছে। যেহেতু লাশ পাওয়া যায় নি সেহেতু মন্টু যে বাঘের আক্রমণে নিহত হয়েছে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বন বিভাগ ঘটনাস্থলের ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলতে পারবে বলে জানান তিনি। তবে এবছর মধু আহরণের মৌসুমের প্রথম থেকেই মৌয়ালরা ভারতের সুন্দরবনকে বেশি প্রাধান্য দিচ্ছে জানান ইতিপূর্বে মধু আহরণ করে ফেরা মৌয়ালরা। চলতি মৌসুমে দুটি বাঘের আক্রমণসহ অনেক ঘটনার সাথে জড়িত ভারত সুন্দরবন। অধিক মধু পাওয়ার আশায় এভাবে ভারত সুন্দরবনের উপর নির্ভরশীল থাকলে দূর্ঘটনা আরো বাড়বে জানান মৌয়ালরা।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর