• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা

শ্যামনগরের নীলডুমুর থেকে বাঘের নখসহ আটক ১

রিপোর্টারঃ / ৪৪৬ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে বাঘের নখসহ এক আসামিকে আটক করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (৩০শে মে) বেলা ২টা৩০মিনিটে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলামের নেতৃত্বে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট থেকে মোঃ শরীফ উদ্দিন(৪৫) ওরফে শরীফ ডাক্তারকে আটক করা হয়। আটককৃত শরীফ উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোকাদ্দেস মোল্লার ছেলে।

উদ্ধার অভিযান সম্পর্কে হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, শরীফের কাছে বঘের দাঁত ও নখ আছে এমন তথ্যের ভিত্তিতে নীলডুমুর খেয়াঘাটে অবস্থিত মোল্লা ফার্মেসি নামক ঔষধের দোকানে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ড্রয়ার থেকে বাঘের দু’টি নখ জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বাঘের দু’টি নখসহ শরীফ নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এই সিন্ডিকেটে আরো অনেক চোরাকারবারী জড়িয় বলে তথ্য দিয়েছে আটককৃত শরীফ। তবে নখ দু’টি সে কোথা থেকে পেয়েছে ও বাঘের বাকি অংশ কোথায় এটা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে তথ্য পেলে জানানো হবে।

সঠিক তদন্তের জন্য আপাতত কারো নাম প্রকাশ করছি না।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর