• আজ- সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

শ্যামনগরে সীমানা পিলারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক

রিপোর্টারঃ / ৫৮৪ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১শে মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান, অভিযান পরিচালনাকারী শ্যামনগর থানার এসআই অমিত কুমার। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রটিকে অনেক আগে থেকেই নজরে রেখেছিলাম। অবশেষে সমস্ত তথ্য নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে আটক করি।

আটককৃতদের তল্লাশি করে সাতটি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন ও নগদ তিন লক্ষ ২৮ হাজার টাকা, একটি হেরিয়ার প্রাইভেটকার যার নাম্বার (ঢাকা মেট্রো ঘ- ১৮-৯১৪৫) ও একটি নকল সীমানা পিলার সাদৃশ্য বস্তু জব্দ করা হয়। যার গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ লেখা রয়েছে যদিও সেটা নকল বলে জানিয়েছে আটককৃতরা।

আটককৃতরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার আলামিন হাওলাদার, সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলার মুজিবর রহমান সরকার, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার অহিদুর রহমান খোকন একই জেলার আব্দুর রহিম মাতব্বর ও মনিরুজ্জামান মনির মাতব্বর। ধৃতদের তথ্য অনুযায়ী পটুয়াখালী জেলার মৃত আজগর আলীর ছেলে আবু বক্কর ৫৫ ও শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে আব্দুল মজিদ ৪৭ নামে আরো দুইজন পালিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, সন্দেহভাজন একটি প্রতারক চক্র শ্যামনগর এলাকায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর আগে থেকেই ছিল। পুলিশের তৎপর প্রতারক চক্রটি আটক হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা হয়েছে ও তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর