• আজ- মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯

শ্যামনগরে নবনির্বাচিত সংসদকে ফুলের মালা দিয়ে বরণ করলেন সুন্দরবন প্রেসক্লাব

রিপোর্টারঃ / ১০৪৫ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন সুন্দরবন প্রেসক্লাবের সদস্যরা।সোমবার (৮ জানুয়ারী) সকাল ১০ টায় শ্যামনগরের গুমানতলী এস এম আতাউল হক দোলনের বাস ভবনে এ ফুলের মালা দিয়ে বরণ করেন।এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি তালেব হোসেন,সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি আইয়ুব আলী,সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, কার্যকরী সদস্য দীপক মিত্রী ও আশিকুজ্জামান লিমন, সদস্য মোঃ আব্দুল্লাহ  আল মামুন, ইসমাইল হোসেন , আব্দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিনুর রহমান,জুবায়ের মাহমুদ প্রমূখ।

এ সময় নবনির্বাচিত সংসদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যেভাবে এগিয়ে যাচ্ছে এই উন্নয়ন অব্যাহত রাখতে শ্যামনগরের আপমর জনসাধারণকে সাথে নিয়ে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব সরকার আপনারা জানেন ইতিপূর্বে সাংবাদিকদের কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দিয়েছেন তিনি। আপনারা সমাজের দর্পণ, সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনাদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমার সংসদীয় আসন শ্যামনগর কালীগঞ্জের উন্নয়নের কথা মাথায় রেখে আমি নির্বাচনে এসেছি। আশা করি আল্লাহর রহমতে সেগুলো পূরণ করতে সক্ষম হব।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর