• আজ- সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদার নদীর উপর পাকা ব্রীজের দাবিতে শ্যামনগরে মানবন্ধন শ্যামনগরে শিক্ষকের অবহেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদের মৃত্যু শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ 

কালিগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

রিপোর্টারঃ / ৭৫৬ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ই মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানাযায়।

নিহত ওই কিশোর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ইছার আলী ছেলে শিমুল হোসেন (১৪)।

নিহতের পরিবারের সুত্রে জানা যায়, শিমুল বাড়ির পাশের খালে মাছ ধরতে যাওয়ার সময় পথিমধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে সে বজ্রপাতের কবলে পড়ে মারা যায়।এদিকে, বৃষ্টি থেমে গেলেও ছেলে বাড়িতে না আসায় তার মা শিরিনা পারভীন খোঁজ নিতে গিয়ে দেখেন তার ছেলে নদীর পাড়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাৎক্ষণিক তার ডাক-চিৎকারে স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে (মনু) খবর দেন। পল্লী চিকিৎসক তাদের বাড়িতে গিয়ে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে তথ্য পেয়েছি। থানা পুলিশ সেখানে গেছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর