• আজ- বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদার নদীর উপর পাকা ব্রীজের দাবিতে শ্যামনগরে মানবন্ধন শ্যামনগরে শিক্ষকের অবহেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদের মৃত্যু শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক- ২

এতিমদের সুবিধা অসুবিধার বিষয়ে আমাকে সবসময় জানাবেন এতিমখানা পরিদর্শন শেষে- এমপি জগলুল হায়দার

রিপোর্টারঃ / ১৯৭০ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা ৪ আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের খোঁজ খবর নেন সংসদ সদস্য এস,এম,জগলুল হায়দার। রবিবার (১৯ ফেব্রুয়ারী) রাত ৯ টায় নির্বাচনী এলাকা পরিদর্শন শেষে শ্যামনগর জামেয়া হাম্মাদিয়া এতিমখানা ও মাদ্রাসার এতিম শিশুরা কেমন আছে দেখতে যান । এসময় এতিমখানায় দ্বায়িত্বরতদের নিকট রাতের খাবার বিষয়ে জানতে চাইলে তারা জানান রাতে এতিম শিশুদের জন্য শুধুমাত্র পাতাকপি ভাজি ছাড়া অন্য কোন ব্যবস্থা করা হয়নি। এটি জানার পর তাৎক্ষনিক বাজার থেকে উন্নতমানের খাবার ব্যবস্থা করে শতাধিক এতিম শিশুদের সাথে রাতের খাবার ভাগ করে খান তিনি। রাতের খাবার শেষে এতিম শিশুদের পরের দিনের জন্য উন্নত খাবারের ব্যবস্থার জন্য তিনি রাতেই বাজার থেকে চাউল, মুরগী ও প্রয়োজনীয় বাজারের ব্যবস্থা করে দ্বায়িত্বরত আলেমদের নিকট বুঝে দেন। সংসদ সদস্য এসময় দ্বায়িত্বরত আলেম ও কোরআনের পাখিদের উদ্দেশ্য বলেন- আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রীও এতিম তিনি এতিমদের খুব ভালোবাসেন আমিও তার প্রতিনিধি হিসেবে এতিমদের সাথে সব সময় থাকতে চাই । এতিম শিশুরা মা বাবা ও স্বজনদের হারিয়ে এই এতিম খানায় আছে, আমাদের সকলের উচিৎ তাদের ভালো রাখা ও তাদের পাশে দাড়ানো। তিনি আরো বলেন-” এতিম শিশুরা যাতে কোনভাবে কষ্ট না পায় সেদিকে সকলের বিশেষ নজর দিতে হবে। প্রয়োজনে এতিমদের সুবিধা অসুবিধার বিষয়ে আমাকে সবসময় জানাবেন।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,১৯৭৫ সালে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দারের জন্য খাস করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সম্মানিত মহতামিম মুফতি আলহাজ্ব মাহফুজ সিদ্দিক।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর