• আজ- শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান  

সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ১০ জেলে আটক, জব্দ ১৫টি নৌকা

রিপোর্টারঃ / ৬৫৬ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে বন বিভাগের বিশেষ অভিযানে ১০ জন জেলে,১৫ টি নৌকা ও নৌকার মালামাল জব্দ করা হয়েছে। খুলনা বিভাগীয় বন সংরক্ষক আবু নাছের মোঃ মহসিনের তথ্য অনুসারে গত সোম ও মঙ্গলবার (৩০ ও ৩১ শে জানুয়ারি) সুন্দরবনের অভয়ারণ্যে অভিযান চালায় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম। এ সময় তিনি অভয়ারণ্যে ঘোষিত দোবেকী, পুষ্পকাটি, নটাবেকী এলাকায় অভিযান চালিয়ে ৭ জন জেলে সহ ১৪টি নৌকা আটক করতে সক্ষম হন। একই সময়ে হলদিবুনিয়া ফরেস্ট অফিসের ইনচার্জ মাহবুবুর রহমান অভিযান চালিয়ে ৩জন জেলেসহ ১টি নৌকা আটক করে।
আটককৃত জেলেরা হলেন,শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবু মুছা ছেলে মহিউদ্দীন, ১০ নংসোরা গ্রামের মৃত করিম তরফদারের ছেলে আব্দুল হক ও আব্দুল হাই তরফদার, উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের আলামিন মোড়লের ছেলে আবুল কালাম,হান্নান শেখের ছেলে শামীম শেখ ও শাহাজান শেখ, পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আরশাদ উদ্দীন গাজীর ছেলে নুরী আলম গাজী, হাবিবুর গাজীর ছেলে আব্দুল হান্নান গাজী ও তৈয়বুর রহমান। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের খালেক ফকিরের ছেলে জহুরুল ইসলাম। এসময়ে আটককৃত জেলেদের নিকট হতে ১০০কেজি মাছসহ মাছ ধরা সরঞ্জাম জব্দ করে বন বিভাগ।
এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলম সত্যতা নিশ্চিত করেন বলেন, ডি এফ ও স্যারের কাছে গোপন সংবাদ ছিল যে অভয়ারণ্য এলাকায় কিছু অসাধু জেলে প্রবেশ করেছে। স্যারের নির্দেশনা অনুযায়ী হলদিবুনিয়া অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশনের পৃথক অভিযানে ১৫টি জাল নৌকা জব্দ ও ১০জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হই। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসেন চৌধুরী প্রতিবাদককে জানান, সুন্দরবনে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত আছে। প্রতিটি অফিসের পাশাপাশি স্মার্ট টিম বিশেষভাবে কাজ করে যাচ্ছে। এরপরও বর্তমান সময়ে বাঘ গণনার প্রকল্প চলমান। আমরা চেষ্টা করে যাচ্ছি সুন্দরবনে সকল ধরনের অপকর্ম রুখে দিতে। সাংবাদিকসহ সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন তিনি। দুদিনের অভিযানে আটককৃতদের বন আইনের পিওআর মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর