• আজ- শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম সুন্দরবনে অপরাধ কমাতে হলে ভাঙতে হবে দালাল চক্র শ্যামনগরে বছরের পর বছর জলাবদ্ধ শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ‎ সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত তালায় যুবদল নেতাকে গলা কেটে হ*ত্যা করেছে দৃর্বৃত্তরা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: গাজী আল ইমরান সভাপতি, রুবেল সম্পাদক, জুলেট সাংগঠনিক সম্পাদক ‘উপকূলবন্ধু’র মুখোশ উন্মোচন: এনজিওর নামে অনুদান আত্মসাত, খাস জমি দখল ও বিতর্কিত কর্মকাণ্ডে মোস্তফা নুরুজ্জামান

শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম

রিপোর্টারঃ / ১২৫ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি, শ্যামনগর:শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলার সকল ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বেসরকারি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সাবেক সেনা সদস্য মোঃ আসাদ উল্লাহ। সভাপতির শুভেচ্ছা বক্তব্য শেষে কমিটি গঠন প্রক্রিয়ায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন উৎসর্গের সভাপতি গাজী আব্দুর রউফ। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাউদার্ন যুব ফাউন্ডেশনের সভাপতি হাবিবুল্লাহ আল মামুন, পূর্ব কাশিমাড়ী শান্তি সংঘের সভাপতি, সাবেক সেনা সদস্য মোঃ আসাদ উল্লাহ এবং বারসিকের যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ।

নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামনগর ব্লাড ব্যাংকের পরিচালক মোঃ সাইফুদ্দিন সিদ্দিক। সহ-সভাপতি পদে রয়েছেন যথাক্রমে নিরাপদ উপকূল চাই (নিউচা) এর সভাপতি মোঃ মোমিনুর রহমান, সিডিও ইয়ুথ টিম এর মোঃ হাফিজুর রহমান হাফিজ এবং শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের পরিচালক মোঃ আব্দুল আলিম।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরুব এর নির্বাহী পরিচালক এস.এম জান্নাতুল নাঈম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাহাব্বাহ এইড এর পরিচালক আবু তাহের আল-আমিন এবং ভুরুলিয়া ইয়ুথ সোসাইটির পরিচালক মোঃ রুহুল আমিন। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন অর্পন অর্গানাইজেশনের সভাপতি সাংবাদিক গাজী খালিদ সাইফুল্লাহ।

এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন হরিনগর রক্তদান সংস্থার পরিচালক মোঃ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক হয়েছেন ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি মোঃ আশিকুর রহমান ওরফে গাবুরার আশিক এবং কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিমের (এসএসটি) সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস।

সভায় উপস্থিত অন্যান্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন এই এসোসিয়েশন এর সদস্য হিসেবে মনোনীত হন। তন্মধ্যে ঝাপালী একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ রাইসুল ইসলাম, ফ্রেন্ডলী ব্যাকআপ টিমের আদনান মুত্তাকী, সাইদার এর নির্বাহী পরিচালক মোঃ মুর্শিদ আলম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর স্বপন দাস, বন্ধুজন এর সভাপতি মোঃ হাসানুর রহমান মুন্না, হেতালখালী রক্তদান সংস্থার ডাঃ হাবিবুল্ল্যাহ, বনজীবি ইয়ুথ টিমের সভাপতি মোঃ শামীম হোসেন, স্যোশাল এ্যাকশন ফর ইয়ুথ এ্যালায়েন্স (সায়া) এর সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শ্যামনগর ও আশপাশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা একটি প্রান্তিক এলাকা। এই অঞ্চলের প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যৌথ উদ্যোগ, সমন্বিত কর্মপরিকল্পনা এবং তরুণদের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা অঙ্গীকার করেন, নবগঠিত এসোসিয়েশন সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা, এবং স্থানীয় জনগণের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন কমিটি উপকূল-বান্ধব ও মানবিক স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১০:৫৫)
  • ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)