• আজ- শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদার নদীর উপর পাকা ব্রীজের দাবিতে শ্যামনগরে মানবন্ধন শ্যামনগরে শিক্ষকের অবহেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদের মৃত্যু শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদের মৃত্যু

রিপোর্টারঃ / ২৮ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ খুলনা নগরীর সিএন্ডবি কলোনিতে পুকুরে ডুবে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ (১০) মারা গেছে।

আজ বৃহস্পতিবার (২৩শে জুলাই )দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানান, শাহেদ দুপুরে বাবাকে বলে গোসল করার জন্য বাসা থেকে বের হয়। তার বাবা আব্দুর রহমান ব্যবসায়ী ও মা লাবণি ইউসিবিএল ব্যাংকে কর্মরত। দুর্ঘটনার সময় বাবা ও বড় ভাই শাকের মাহমুদ, যে খুলনা পাবলিক কলেজের দশম শ্রেণির ছাত্র, তারা বাসায়ই ছিলেন।

শাহেদ সাঁতার জানতো। মসজিদের পাশের পুকুরে গোসল করতে নেমে কিছুক্ষণ পর আর তাকে দেখা যায়নি। পরে স্থানীয়রা পুকুরে খোঁজ করে তার নিথর দেহ ভাসতে দেখে।

একটি হাসিখুশি শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা শাহেদের পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন। শাহেদের মৃত্যুতে খুলনা পাবলিক কলেজ পরিবারও গভীর শোক প্রকাশ করেছে।

আজ বাদ আসর দারুসালাম জামে মসজিদ প্রাঙ্গণে শাহেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর