• আজ- সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদার নদীর উপর পাকা ব্রীজের দাবিতে শ্যামনগরে মানবন্ধন শ্যামনগরে শিক্ষকের অবহেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদের মৃত্যু শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫

শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

রিপোর্টারঃ / ২২৫ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ও অতীতের স্মৃতি রোমন্থন আর মাঠের লড়াইয়ে প্রাণবন্ত হয়ে উঠেছিল শ্যামনগর উপজেলার হরিনগর বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠ। হরিনগর অনির্বাণ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনালে জয়ের হাসি হেসেছে জেলেখালী ফুটবল একাদশ। টানটান উত্তেজনার এই ম্যাচে মুন্সিগঞ্জ ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা জয় করে।

বৃহস্পতিবার (৪ঠা জুন) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দেখতে মাঠের চারপাশে ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমী শত শত দর্শক। সাবেক ফুটবলারদের এই লড়াই উপভোগ করতে মাঠে উপস্থিত অনির্বাণ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমেদ আলী, সাবেক ফুটবলার মুজিবর রহমান, ফারুক হোসেন, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাসুম বিল্লাহ, মোতালেব হোসেনসহ অনেকে। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বরত পরিচালক এম এম মঞ্জুরী ইলাহি। মাঠের লড়াইয়ে খেলোয়াড়দের ক্রীড়াশৈলী ও প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে।

নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি ২-২গোলে ড্র হলে ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে মুন্সিগঞ্জ ফুটবল একাদশ দুই গোলের ব্যবধানে পরাজিত হয়। অন্যদিকে, লক্ষ্যভেদে সফল হয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা। আয়োজক অনির্বাণ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এলাকার সাবেক খেলোয়াড়দের একত্রিত করা এবং তরুণ প্রজন্মকে খেলার মাঠে উৎসাহিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর