• আজ- শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম সুন্দরবনে অপরাধ কমাতে হলে ভাঙতে হবে দালাল চক্র শ্যামনগরে বছরের পর বছর জলাবদ্ধ শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ‎ সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত তালায় যুবদল নেতাকে গলা কেটে হ*ত্যা করেছে দৃর্বৃত্তরা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: গাজী আল ইমরান সভাপতি, রুবেল সম্পাদক, জুলেট সাংগঠনিক সম্পাদক ‘উপকূলবন্ধু’র মুখোশ উন্মোচন: এনজিওর নামে অনুদান আত্মসাত, খাস জমি দখল ও বিতর্কিত কর্মকাণ্ডে মোস্তফা নুরুজ্জামান

শ্যামনগরে মেঘা প্রকল্পের নির্মানাধীন কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান

রিপোর্টারঃ / ৭১১ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে নির্মানাধীন মেঘা প্রকল্প ও ভাঙন কবলিত উপকুল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান। শুক্রবার (২১শে জুলাই) দুপুর ১টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছান। দুপুরের খাওয়া শেষে স্প্রীডবোর্ড যোগে দ্বীপ ইউনিয়ন গাবুরার জেলেখালী, নেবুবুনিয়াসহ পাশর্বর্তী এলাকা সমুহের উপকুল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এসময় তিনি প্রায় ৪৫ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত গাবুরাকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগাপ্রকল্পের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবীর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনসহ ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, বার বার ভাঙনের মুখে পড়ার কারনে চলতি বছর থেকে গাবুরাকে রক্ষায় চারপাশ ঘিরে থাকা উপকুল রক্ষা বাঁধ টেকসইভাবে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পানি সম্পদ মন্ত্রালয়ের সচিব নির্মানাধীন বাঁধ পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শনকালে তিনি মারাত্মক ঝুঁকিপুর্ন অবস্থায় থাকা গাবুরার তিনটি পয়েন্ট ঘুরে দেখেন। এছাড়া নদীর মধ্যভাগে স্থাপনকৃত কার্গোতে যেয়ে বালুভর্তি জিও ব্যাগের পরিমাপ যাচাইয়ের পাশাপাশি ৫ নং পোল্ডারের ভীতিকর অবস্থায় পৌঁছানো দুর্গাবাটি এলাকার বাঁধ ঘুরে দেখেন। একই সাথে কার্যাদেশ অনুযায়ী সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়ার পাশাপাশি কাজের গুনগতমান নিশ্চিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। শ্যামনগরের সবচেয়ে দুর্দশাগ্রস্থ গাবুরা ও বুড়িগোয়ালীনির একাধিক ভাঙন কবলিত অংশের উপকুল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সন্ধ্যার দিকে তিনি শ্যামনগর ত্যাগ করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ৯:৩৫)
  • ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)