• আজ- রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদার নদীর উপর পাকা ব্রীজের দাবিতে শ্যামনগরে মানবন্ধন শ্যামনগরে শিক্ষকের অবহেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদের মৃত্যু শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫

শ্যামনগরে ইন্সুরেন্স কর্মকর্তার বাড়ি থেকে হরিণের মাংস উদ্ধার আটক ২

রিপোর্টারঃ / ৭২৬ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ৮ মে, ২০২৩

জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের খৈতলা এলাকা থেকে শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১২কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে। সোমবার (৮ই মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ সাখায়েতুল ইসলাম ও এ এস আই মনজুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় রবিউল ইসলামের বাড়ি থেকে লাল বালতিতে সংরক্ষিত ১২কেজি মাংস উদ্ধার করে।অভিযানে বাদঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে বরিউল ইসলাম (২৮) ও একই গ্রামের আমজাদ হোসেন ছেলে আজাদ হোসেন (৩০)। আটককৃত রবিউল ইসলাম মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সহকারী কর্মকর্তা ও তার সহযোগী আজাদ হোসেন একই অফিসের পিয়ন পদে চাকুরীরত। উদ্ধারকৃত মাংস পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডাঃ সুব্রত কুমার বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে মাংসগুলো হরিণের বলে নিশ্চিত করেন। ডাঃ সুব্রত কুমার বিশ্বাস বলেন, প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে যে এটা হরিণের মাংস। হরিণের মাংসের সাথে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য চামড়ার অংশ রাখা আছে।যেটা দেখে অনেকটা নিশ্চিত হওয়া যায় এটা হরিণের মাংস। তাছাড়া উদ্ধারকৃত মাংসের ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে থানা পুলিশ।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল বলেন,থানা পুলিশের অভিযানে হরিণের মাংসসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে ১৯২৭ বন আইনের ২৬(ক),(চ)২০১২ সালের বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এর ধারায় মামলা দেওয়া হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর