• আজ- মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

সুখী মানুষ, কবি পিরামিন ইসহাক

রিপোর্টারঃ / ১২২৮ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২

সুখী মানুষ।

কবি পিরামিন ইসহাক

——————

তোমার আছে অট্টালিকা, আছে দামি গাড়ি

তবু কেন দুঃখ তোমার, যায়না কভু ছাড়ি ?

 

সব কিছুতে নেইকো অভাব, তবুও তুমি দুঃখী

আমায় দেখো সব হারিয়ে, নিজেকে নিয়ে সুখী।

 

ফুটপাত আর রাস্তা ঘাটে, থাকিনা আমি দুঃখে

দুঃখ আমায় পায়না নাগাল,থাকি যে হাসি মুখে।

 

পরের খাবার খাও যে কেড়ে, নষ্ট স্বভাবে যুক্ত

আমার খাবার জানিনা কোথায়, তবু থাকিনা অভুক্ত।

 

অসুখে ভোগো তোমরা সবে, ছাড়েনা রোগ বালাই

আমায় দেখো দিব্যি আছি, অসুস্থতা ছাড়াই।

 

চিনি ছাড়া খাও তুমি চা, দোকানে বলো ছাপ

আমার চা-টা দেয় দোকানি, হাতল ভাঙ্গা কাপ।

 

মুছে ফেলে আদর্শ জ্ঞান, হয়ে যে আছ বেহুস

ভাবো একটু এই আমি তো, তোমাদের মতো মানুষ !

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর