• আজ- বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি

শ্যামনগরে ফিটনেস বিহীন অবৈধ ডাম্পারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রিপোর্টারঃ / ৬৮০ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরে ফিটনেস বিহীন অবৈধ ইট ভাটার ডাম্পারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ মার্চ) দুপুর ১২ টার সময় খানপুর হতে মৌতলাগামী ১টি ডাম্পারকে গতিরোধ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফিটনেস বিহীন ডাম্পারের হেলফার মো: সাজিবুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উল্লেখ্য গত ১৫ মার্চ বুধবার সকাল ১১ টার সময় শ্যামনগর সাংবাদিক ঐক্য, স্বেচ্চাসেবী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের সম্মিলিত ব্যানারে শ্যামনগরের লোকালয়ে লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা বন্ধ, ফিটনেস বিহীন ডাম্পার রাস্তায় চালানো বন্ধের দাবীতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার বিষয়টিকে অধিক গুরুত্বের সাথে বিবেচনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ডাম্পারকে জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসারের নিকট অবৈধ ভাটার ডাম্পারের বিষয় জানতে চাইলে, তিনি সাংবাদিকদের জানান- অবৈধ ফিটনেস বিহীন ডাম্পারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলমান থাকবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর