• আজ- বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি

মুন্সীগঞ্জের ফুলতলায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

রিপোর্টারঃ / ৯৪৮ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ৭ মে, ২০২৩

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি :শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত হয়েছে। মুন্সিগঞ্জ বাজার থেকে সাতক্ষীরা গামী রুগী পরিবহনকারি প্রাইভেট কারের ধাক্কায় পথচারী কৌশল্যা রানী মন্ডল (৬০) নিহত। নিহতের স্বামী সূর্য্য কান্ত মন্ডল জানান, সন্ধ্যা ৭ টার সময় বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কার এসে ধাক্কা দেয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান মুন্সীগঞ্জ থেকে শ্যামনগরের প্রধান সড়কের উত্তর থেকে দক্ষিণ পাশে যাচ্ছিলেন নিহত কৌশল্যা। এসময় মুন্সীগঞ্জের দিক থেকে রুগীবাহী প্রাইভেট কারটি ধাক্কাদেয় তাকে। ধাক্কা খেয়ে ঘটনাস্থলাই নিহত হন কৌশল্যা। অন্যদিকে ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে সকলকে জানানো হলে ঘাতক গাড়িটি শ্রীফলকাটি এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় সামনে থেকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা।সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস হালদার বলেন, প্রাইভেট কারটি রোগী নিয়ে যাচ্ছিল দুরন্ত গতিতে, সেই অবস্থায় সন্ধ্যা সাতটায় দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানা পুলিশ খবর পেয়ে জব্দকৃত গাড়ি, ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়িতে অবস্থান করছে। পুলিশ পরিদর্শক মোঃ আহাদুর রহমান জানান, নিহতের পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অপেক্ষায় আছি।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর