• আজ- সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান  

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ইঞ্জিন চালিত বোডসহ ৪ ভারতীয় জেলে আটক

রিপোর্টারঃ / ৭০৫ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশী সুমদ্র সীমানার মান্দারবাড়িয়া থেকে ইঞ্জিন চালিত বোডসহ ৪ ভারতীয় জেলে আটক করেছে বন বিভাগের বিশেষ টিম। বৃহস্পতিবার (১২ই জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করে বলে জানান পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ নুরুল আলম। আটককৃতরা হলেন, সুবত মন্ডলের ছেলে সুদিত মন্ডল (৪৫),জিতেন মোজামদারের ছেলে অনুক মোজামদার(৪৫),গোপাল মন্ডলের ছেলে গৌরঙ্গ মন্ডল(৪০) সর্বসাং ভারতেরচ রখালী বাজার,বাসতী চব্বিশ পরগনা ও বেতবাড়িয়া জীবনতলা গ্রামের শ্রীনাথ হালদারের ছেলে শংকর হালদার (৪৮)। পশ্চিম সুন্দরবনের দ্বায়িত্বরত এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন,আসামীদের অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে আগামীকাল সাতক্ষীরা কোর্টে পাঠানো হবে। তিনি আরো বলেন, সুন্দরবনে সকল প্রকার অনিয়ম দুর্নীতি মুক্ত করতে বনবিভাগ বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতা থাকলে সকল অনিয়ম প্রতিহত করা হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর