• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

সুন্দরবনে অভয়ারন্য এলাকা থেকে ৯ জেলে আটক, জরিমানায় মুক্তি

রিপোর্টারঃ / ৭০৯ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে নয় জেলে আটক করেছে বন বিভাগের বিশেষ টিম। সোমবার (১২ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বড় মানিকচরা ও কেউয়াবুনিয়া খালে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে খলিল গাজী, ফজর আলী গাজীর ছেলে আনারুল ইসলাম, আবু কাওসার গাজীর ছেলে মাহমুদ আলী ও রমজান আলী, আজগর সরদারের ছেলে অলিউল্লাহ সরদার, শামসুর আলী গাজীর ছেলে আবু সাঈদ, মোঃ আব্দুর রহমানের ছেলে আনিসুর রহমান, আব্দুল কাগুজির ছেলে গোলাম কাগুজি ও কালিগঞ্জ উপজেলার চৌবা-ওয়া গ্রামের ইসহাক আলী মোল্লার ছেলে মজিবর মোল্লা। আটককৃতদের কাছে থাকা তিনটি নৌকা ও বেশ কিছু ফাঁস জাল জব্দ করেছে বনবিভাগ।আটককৃতদের শেষ খবর পাওয়া পর্যন্ত বন বিভাগের বিশেষ ক্ষমতা আইন (সি ও আর) এর মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় মুক্তি দেয়া হয়। এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ নুর আলম বলেন, স্মার্ট টিমের অভিযানে আটকৃত নয় জেলে কে (সি ও আর) এর মাধ্যমে জরিমানা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ছেড়ে দেওয়া হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর