• আজ- সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম

শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ

রিপোর্টারঃ / ৩৮৩ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ ফেসবুক গ্রুপের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত ১শ’ স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে স্কুলব্যাগ।

শুক্রবার (১৯শে ডিসেম্বর) সকাল নয়টায় উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে সকাল ৯টায় সুন্দরবন উপকূলীয় এলাকার শীতার্ত দুস্ত মানুষের মাঝে ২ হাজার কম্বল ও ১শ স্কুল পড়ুয়া মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়৷ পরবর্তীতে সকাল ১১ টায় কলবাড়ী নেকজেনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরো ১ হাজার কম্বল বিতরণ করা হয়৷

সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে গ্রুপের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ করা হয়। শীতপ্রবণ ও দরিদ্র অধ্যুষিত এলাকাগুলো বাছাই করে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে শীতের কষ্ট লাঘবে কিছুটা হলেও স্বস্তি ফিরে পায় অসহায় মানুষ।

এছাড়া শিক্ষা সহায়তার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত পরিবারের ১শ’ স্কুলপড়ুয়া শিক্ষার্থীর মধ্যে ব্যাগ বিতরণ করা হয়, যাতে বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সংযুক্ত ছিল। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং ঝরে পড়া রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এর সমন্বয়ে অনুষ্ঠানে বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুর করিম, উক্ত গ্রুপের মডারেটর জয়নুল আবেদীন জয়, সদস্য ফয়সাল বিন আলম, আলমগীর কবির রুবেল, গোপাল, শান্ত, লিপি, শিলা, এবাদুল, পারভেজ, মোস্তাফিজ, জিয়া, রানা, তমাল, আসিব, জানি, সারওয়ার, এসআই সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গ্রুপের উদ্যোক্তারা জানান, এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম শুধু বন্ধুত্ব রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এমন সংগঠনের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর