• আজ- সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম

শ্যামনগরে সিসিডিবির বাস্তবায়নে ঝুঁকিপূর্ণ এলাকায় পানির ড্রাম বিতরণ

রিপোর্টারঃ / ৭৪৬ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে ব্রেড ফর দ্যা ওয়াল্ড এর অর্থায়নে ও সিসিডিবির বাস্তবায়নে ঝুঁকিপূর্ণ এলাকায় পানির ড্রাম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই মে) বেলা ১২টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সিসিডিবি সংস্থার পিসিআরসিবি ফেইজ-২ এর বাস্তবায়নে ২ নং ওয়ার্ডের বনবিবিতলা ও ৮ নং ওয়ার্ডের ভামিয়া গ্রামের ২৫ টি ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ২০০০লিটারের ২৫টি ড্রাম বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন,ইউ পি সদস্য মোঃ রবিউল ইসলাম, সদস্যা ফতেমা বেগম,মাঠ সংগঠক মিঃ জগদীশ সরদার ও মিঃ কংকন বৈরাগীসহ ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসি সংগঠনের সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, সুপেয় পানি সংকট সমাধানে সরকারের পাশাপাশি বুড়িগোয়ালিনী ইউনিয়নে সিসিডিবি সংস্থার পিসিআরসিবি ফেইজ-২ প্রকল্প কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সবজি চাষের জন্য বিভিন্ন এলাকায় পুকুর খনন ও সুপেয় পানি সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার সুপেয় পানির সমস্যা সমাধানে এগিয়ে আসায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে সিসিডিবিকে ধন্যবাদ জানান তিনি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর