• আজ- বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরের মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করলেন বিএনপি নেতার ছেলে কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা

শ্যামনগরে সিসিডিবির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রিপোর্টারঃ / ৭৫৫ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। নারী দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ ও নারীর সাফল্য উদযাপনসহ নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশেও পালিত হবে দিবসটি। কোনও কোনও দেশে দিনটি নারী শ্রমিক দিবস হিসেবেও পালিত হয়।

সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাতে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

এরই প্রেক্ষিতে শুক্রবার(৮ ই মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১০৩ নং সেন্ট্রাল আবাদচন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রঙ্গনে সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের ফেইজ-২ এর সার্বিক সহযোগিতায় ও বনবিবি তলা সিসিআরসি সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বনাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বনবিবিতলা সিসিআরসি সংগঠনের সভাপতি ও ইউ পি সদস্য মোঃ মাহাতাব উদ্দীন সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিনতি মল্লিক, কোষাধ্যক্ষ ইজাজ আহমেদ, ইয়ুথ গ্রুপের সভাপতি মোঃ বিলাল হোসেন, বনবিবি তলা সিসিআরসি ও ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া এলাকার নারী ও পুরুষের অংশগ্রহণে র‍্যালিতে উপস্থিত ছিলেন, সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাস, হিসাব রক্ষন কর্মকর্তা মিসেস ন্যান্সি বিশ্বাস, মাঠ সংগঠক মিঃ জগদীশ সরদার ও মিস দিল আফরোজ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়ুথ গ্রুপের সভাপতি মোঃ বিলাল হোসেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর