• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা

শ্যামনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

রিপোর্টারঃ / ৭৫৯ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, বাড়ী ঘর ভাঙচুর ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২রা জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়েরশিং গ্রামে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বয়েরশিং গ্রামের শতাধিক নারী পুরুষ। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পবিত্র বিশ্বাস, রাজ্যেশ্বর সরকার,রাজিব বিশ্বাস, সুকুমার বিশ্বাস, তপোবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ্বাস, সর্তীবালা বিশ্বাস,আরতী বালা বিশ্বাস, বিনোদীনি বিশ্বাস রেখা বিশ্বাস খোকন বিশ্বাস, কাজল বিশ্বাস, গোপাল বিশ্বাস প্রমুখ। মানববন্ধন কর্মসূচি অংশ নেওয়া নারী ও পুরুষরা অভিযোগ করে বলেন, আমাদের বাবা দাদাদের পৈত্রিক সম্পত্তি জেফরি সেলিম মাহমুদ ও আবু মুছা শেখের লাঠিয়াল বাহিনী জোর করে দখল করতে আসলে আমরা বাঁধা দিলে তারা আমাদের দা, লাঠিসোটা দিয়ে ১০-১২ জনকে পিটিয়ে ও কুপিয়ে যখম করে আমাদের মন্দির ভাংচুর করে ঘরবাড়ি থেকে টাকা পয়সা লুটপাট করে, শিশুদের ও মারপিট করে, আমরা থাকায় অভিযোগ দেওয়ার পর ৩ জনকে পুলিশ আটক করলে মূল আসামিদের এখনও পুলিশ গ্রেফতার করেনি তারা আমাদের এখন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে আমরা ভয়ে দিন কাটাচ্ছি। আমরা সরকারের কাছে তাদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। উল্লেখ্যঃ গত ১৮ ডিসেম্বর সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়েরশিং গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষদের নির্যাতন ও ঘরবাড়ি ভাংচুর ১০-১২ জনকে মারাত্বক ভাবে আহত করে হাসপাতালে পাঠানো হয় এর ঘটনায় ১৯ ডিসেম্বর শ্যামনগর থানায় একটি মামলা দায়ের হয়।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর