• আজ- সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম

শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের জলবায়ু অবরোধ কর্মসূচি পালিত হয়েছে

রিপোর্টারঃ / ১২০৮ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের জলবায়ু অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২০শে জানুয়ারি) বিকাল ৫টায় উপকূলীয় ঈশ্বরীপুর ইউনিয়নে কদমতলা খালের পার্শ্ববর্তী স্থানে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে উপকূলীয় যুবদের উপস্থিতে জলবায়ু অবরোধ কর্মসূচী উদযাপন করা হয়।জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব উপকূলীয় অঞ্চল তথা সারাবিশ্বের উন্নয়নের সকল পদক্ষেপকে প্রভাবিত করছে। উন্নত দেশগুলো গ্রীনহাউজ গ্যাস নির্গমন করে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। বাংলাদেশ কোন ভূমিকা না রেখেও বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল আরো বেশী ঝুঁকির মধ্যে রয়েছে। এই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করা ও ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠার জন্য সুইডেনের স্কুল ছাত্রী প্রতিবাদী শিশু অগ্নিকন্যা গ্রেটা থানবার্গ এর ফ্রাইডেজ ফর ফিউচার, সারাবিশ্বের সাধারন জনগণ, যুব ও স্কুল ছাত্ররা প্রতি সপ্তাহের শুক্রবারে জনসমাবেশ, র‌্যালী, মানববন্ধন ও পথসভা করছে। এরই ধারাবাহিকতায় যুব সংগঠন শরুব ইয়ুথ টিম সারাবিশ্বের সাথে একাত্মতা ঘোষনা করে বিশেষত বাংলাদেশের উপকূলীয় সমস্যা ও দাবিগুলি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সপ্তাহের প্রতি শুক্রবার “জলবায়ু অবরোধ কর্মসূচী উদযাপন” করেছে। জলবায়ু অবরোধ কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম , উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক- রাশিদুল ইসলাম, সদস্য এহসানুল মাহবুব তানভীর,ফুয়াদ মাহমুদ সুজন, সাকিব, জাহিদ, কাজল, উবাইদা, রাশিদুল (২), সাগর হোসেন, আল-আমিন,প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি বলেন, “আমরা উপকূলে বাস করি। জলবায়ু পরিবর্তনের কারনে আমরা নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আজ যদি আমরা সচেতন না হই এবং আমরা আমাদের ক্ষয়ক্ষতি বিশ্বের কাছে তুলে ধরতে না পারি তাহলে ভবিষ্যতে আমরা ভয়াবহ বিপদের মধ্যে পড়ব। এজন্য তরুণদের পাশাপাশি সকল প্রজন্ম কে এই আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করার আহবান জানাচ্ছি। আমরা টানা ২৪ সপ্তাহব্যাপী এ কর্মসূচী চলমান রেখেছি। আগামীদিনগুলো তে আমরা এভাবে জলবায়ু অবরোধ কর্মসূচি চালিয়ে যাব।প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় এলাকার মানুষের কাছে শরুব ইয়ুথ টিম আস্তার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানান এলাকার সচেতন মহল।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর