• আজ- শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শ্যামনগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারঃ / ১০৭৭ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১শে মার্চ) সকাল ১০ টায় সিসিডিবি’র মুন্সিগঞ্জ শাখা অফিসের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ঝুঁকি বেড়েছে উপকূলের মানুষের। এখানে লবণাক্তার পরিমানও দিন দিন বাড়ছে। লবণাক্তার কারনে কৃষি ফসলও হুমকির মুখে। এখানে কৃষি অভিযোজন কৌশল কাজে লাগিয়ে কৃষকরা কিছুটা সফল হয়েছে। সেই লক্ষ্যে সিসিডিবি- স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প কর্তৃক অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।

প্রশিক্ষক বসতবাড়িতে সবজি চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি অভিযোজন কৌশল, জৈব বালাইনাশক, রোগ ও পোকা দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে গাবুরা ইউনিয়নের ৩ এবং ৪ নং ওয়ার্ড এর ২০ জন কৃষকদের (১৭ নারী এবং ৩ পুরুষ) মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ যেমন: মিষ্টি কুমড়া বরবটি, পুঁইশাক, ঢেঁড়স, ডাটা শাক, করলা, শশা, পাশাপাশি, জৈব সার, বস্তা নেট বিতরণ করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো; মাসুম বিলাহ। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহ, সদস্য রাকিব হায়দার,সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, ও প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর