• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

শ্যামনগরে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক-১

রিপোর্টারঃ / ৫৭৮ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে কোষ্টগার্ড ও পুলিশের অভিযানে আবু জাকারিয়া রাজু নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা খেয়াঘাট থেকে তাকে আটক করে কোষ্টগার্ড।

কোষ্টগার্ড সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোলা খেয়াঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালিন সময়ে সন্দেহভাজন এক ব্যক্তির দেহতল্লাশি করে ১ টি ৯ মি:মি: পিস্তল, ২ টি ফাঁকা ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

আটককৃত আবু জাকারিয়া রাজু (৪০) সাতক্ষীরা সদর থানার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা রয়েছে বলে জানা যায়।

জব্দকৃত অস্ত্র, ফাঁকা ম্যাগাজিন, তাজা গোলা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্থান্তর করেন।

সাতক্ষীরা রেঞ্জের কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা বিএন লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সত্যতা নিশ্চিত করেন ৷

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুল ইসলাম ঘটনার নিশ্চিত করে বলেন, আসামি এখনো থানায় পৌঁছায়নি। কোষ্টগার্ডের কার্যক্রম শেষে থানায় জমা দেওয়া পর অস্ত্র মামলায় দিয়ে তাকে কোর্টে পাঠানো

হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর