• আজ- সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম

মুন্সীগঞ্জ-গ্যারেজ সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মারাত্মক ২

রিপোর্টারঃ / ১৭৭৯ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ-গ্যারেজ সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২জন মারাত্মক আহত হয়েছে।বুধবার(৮ ই নভেম্বর) বিকাল সাড়ে চারটায় মুন্সিগঞ্জ- গ্যারেজ থেকে কিছুদূর গিয়ে সুরেন বাবুর কালভার্টের পাশে দুর্ঘটনাটি ঘটে। এতে মারাত্মক আহত হয়েছে মুন্সিগঞ্জ গ্রামের সামাদ গাজীর ছেলে মুন্সিগঞ্জ বাজারের ডিম ব্যবসায়ী জামাল গাজী (৩৮) ও মুন্সিগঞ্জ উত্তর কদম তলা শেখ বাড়ি মোড়ের বাসিন্দা মোঃ শফি গাজীর ছেলে আব্দুর রহমান (২৬)।প্রত্যক্ষদর্শী আলামিন হোসেন জানান, অবৈধ ডাম্পার গাড়ির সাইড দিতে এই দুর্ঘটনা ঘটেছে। তার ভাষ্যমতে,গ্যারেজ বাজারের দিক থেকে একটি ডাম্বার যাচ্ছিলো মুন্সিগঞ্জ অভিমুখে যাচ্ছিল। তার পিছে ছিলো একটা মোটর ভ্যান। অন্যদিকে মুন্সিগঞ্জ বাসষ্টান্ডের দিক থেকে একটি মোটরসাইকেল আসছিল উভয়ের সাইড দিতে এই দুর্ঘটনা। এতে জামাল এর ডান চোখের ওপর ক্ষত হয়ে চোখ বের হয়ে গেছে আর আব্দুর রহমানের ডান পা ভেঙে গেছে বলে মনে হয়। এছাড়াও মোটরসাইকেল ও ভ্যান টি মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। স্থানীয়রা আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর