• আজ- মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

বুড়িগোয়ালিনীতে ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রে নিহত বিজিবি সদস্য।

রিপোর্টারঃ / ১০৭৩ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মস্থলে দায়িত্ব পালন কালীন সময়ে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক মোঃ পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি (৮৯৩৯২) সদস্য আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৪ টার দিকে ১৭ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।নিহত পারভেজ আলম নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে মৃত হেলাল উদ্দীনের পুত্র।সহকর্মীরা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মৃত ঘোষনা করেন। মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা বলেন, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন সুরতহাল রিপোর্টে জানাগেছে।এ বিষয়ে ১৭নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মন্তব্য নেওয়া সম্ভব হইনি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর