• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

বিয়ের প্রলোভনে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ, থানায় মামলা

রিপোর্টারঃ / ১০৪৪ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: প্রথমে প্রেমের সম্পর্ক,পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার এক তরুণীর (১৬) সঙ্গে শারীরিক সম্পর্ক করেন এক যুবক। পূর্ব শর্তানুযায়ী তরুণী তার প্রেমিক মোঃ মুনতাসির মামুন শাওন (২২)কে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে তাকে মুখ না খোলার জন্য হত্যাসহ নানা রকম ভয়ভীতি দেখাতে থাকে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মুন্সীগঞ্জ বাজার এলাকায়। মঙ্গলবার (১০ই জুলাই) ধর্ষণের শিকার তরুণীর পিতার এজাহারের ভিত্তিতে ধর্ষক শাওনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন যার নং-৩১। মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিতা তরুণী প্রতিদিন কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় যাওয়া আসার সময় ধর্ষক তাকে বিরক্ত করতো। একপর্যায়ে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। পরবর্তীতে প্রেমের জালে ফাঁসিয়ে তার সরলতার সুযোগে তাকে গত ১৫ই জানুয়ারি বিকাল ৫টায় আসামির বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর বিভিন্ন স্থানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে। মামলার এজাহার নামীয় আসামি মোঃ মুনতাসির মামুন শাওন (২২) শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ইউনিয়নের মুন্সীগঞ্জ বাজারের শাওন সুপার মার্কেটের মালিক মোঃ মাহফুজুর রহমানের ছেলে।মামলা দায়েরের আগে থেকেই থেকে লাপাত্তা রয়েছে শাওন। তবে তার বন্ধুদের সাথে কথা বলে জানা গেছে সে রাজধানীতে আত্মগোপনে আছে। গতকাল ১১ই জুলাই সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষনের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে একই সাথে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে।

 

 

 

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর