• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

পশুর নদীতে বনবিভাগের অভিযান১৭ বস্তা শুটকি চিংড়ি, ২ টি নৌকাসহ বিষ উদ্ধার

রিপোর্টারঃ / ১১১২ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃসুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের অধিনস্থ ভদ্রা টহল ফাঁড়ির সদস্যরা পশুর নদীতে অভিযান চালিয়ে ১৭ বস্তা অবৈধ শুটকি চিংড়ি সহ ২ টি নৌকা জব্দ করেছে। এ সময় নৌকায় থেকে ২ বোতল ভারতীয় নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে শুটকি চিংড়ি মাছ পাচারকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক( এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সার্বিক তত্বাবধানে ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এ সকল অবৈধ শুটকি চিংড়ি সহ নৌকা জব্দ করা হয়েছে। কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবেনর সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর