• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের রহস্যজনক মৃত্যু

রিপোর্টারঃ / ৭৮০ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার রহস্যজনক মৃত্যু হয়েছে ৷ বুধবার (৪ জানুয়ারি) আনুমানিক বেলা দেড়টার দিকে গোপালপুর সুন্দরবন পিকনিক কর্নার সংলগ্ন আত্মীয়র বাড়ির আঙ্গিনায় গাছে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে থানা-পুলিশ ৷ তবে গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে,গত১৩ জানুয়ারি ২২তারিখে এসআর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দেনদরবার হয় ৷ দেনদরবারের আগে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও চেয়ারম্যান রেজাউল করিমের সাথে যোগসাজশে ২ জন প্রার্থীকে যাচাই-বাছাই করেন৷ তার মধ্যে সভাপতি ২ জনের কাছ থেকে নিয়োগ বানিজ্যের টাকা নিবেন ও ২ জনের কাছ থেকে প্রধান শিক্ষক নিবেন ৷ এমন আলোচনা সাপেক্ষে প্রধান শিক্ষক আবুল বাসার ২ জন প্রার্থী নির্বাচন করেন তাদের কাছ থেকে নিয়োগের জন্য টাকা গ্রহন করে সভাপতির কাছে দেন ৷ গত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে নিয়োগ পরিক্ষায় দেখা গেছে সভাপতির ২জন প্রার্থী নিলেও নেওয়া হয়নি প্রধান শিক্ষকের ২জন প্রার্থীকে ৷ সভাপতি যোগাযোগের মাধ্যমে ঐ ২জন প্রার্থীকে পরিবর্তন করে তার নিজের ২জন প্রার্থীকে নিয়োগ দেন৷ প্রধান শিক্ষকের ২ জন প্রার্থীর মধ্যে মারুফা বেগম তার টাকা ফেরত চান কিন্তু সভাপতির কাছে টাকা দেওয়ার কারনে প্রধান শিক্ষক সেই টাকা আর ফেরত দিতে না পারায় রাগান্বিত হয়ে সাতক্ষীরা নারীশিশু আদালতে একটি মামলা দ্বায়ের করেন। তার শুনানি আগামী রবিবার ১৪ জানুয়ারী ২০২৩ তারিখে ৷ কেউ কেউ বলছেন ঘটনাকে ভিন্ন দিকে নিতে সাবেক সভাপতি চেয়ারম্যান রেজাউল করিমের চাল। কিন্তু পরিবার দ্বায়ী করছেন, বর্তমান সভাপতি ও চেয়ারম্যান সহ আরও কয়েকজনকে ৷ এটি হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর