• আজ- সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম

কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে মিলনমেলা

রিপোর্টারঃ / ১২২৯ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেলড্র অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। রাজা বসন্ত রায়ের স্মৃতিবিজড়িত বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে সীমান্ত নদী ইছামতি, কালিন্দী ও কাঁকশিয়ালীর মোহনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাসেবক, ব্যবসায়ী, সূধীবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় বার্ষিক বনভোজনে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক অসীত সেন, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, বিশিষ্ট সমাজসেবক হোসাইন আহম্মেদ গোলাম, ভাড়াশিমলা ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, ইউপি সদস্য আব্দুল খালেক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, মিলেনিয়াম ইলেক্ট্রনিক্সের সত্ত্বাধিকারী সঞ্জয় কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দীন আহমেদ প্রমুখ। এ সময় প্রেসক্লাবের বার্ষিক বনভোজন কমিটির আহবায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, তাদের পরিবারের সদস্যবৃন্দ, পত্রিকা পরিবেশকগণ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতিমান ব্যান্ডসঙ্গীত শিল্পী সোহাগ ও সাতক্ষীরার আলোচিত শিল্পীবৃন্দ, সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর