• আজ- সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম

কার সঙ্গে প্রেম করছেন গিগি হাদিদ

রিপোর্টারঃ / ১৩৮১ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

এফএনএস বিনোদন: জায়ান মালিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্তমানে গিগি হাদিদের সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এতে নাকি বেজায় খুশি গিগির মা। কিছুদিন আগে ক্যামিলা মোরনের সঙ্গে ব্রেকআপ করেছেন ডিক্যাপ্রিও। এরপর একাধিকবার গিগির সঙ্গে দেখা গেছে ডিক্যাপ্রিওকে। শোনা যাচ্ছে, চুটিয়ে প্রেম করছেন এই জুটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী, এই সম্পর্কে সবচেয়ে খুশি হয়েছেন মডেলের মা ইয়োলান্দা হাদিদ। জানা গেছে, গিগির মা নাকি ‘টাইটানিক’-এর ভক্ত। ইয়োলান্দা হাদিদের কাছের এক সূত্র গণমাধ্যমকে বলেছেন, “লিও এবং জিজির খবর শুনে বেজায় খুশি ইয়োলান্দা। মজার বিষয় হলো, টাইটানিকের সময় লিও ছিলেন ইয়োলান্দার ‘ক্রাশ’।” সূত্র আরও জানিয়েছেন, জায়ান মালিককে মেয়ের সঙ্গী হিসেবে মেনে নিতে চাইতেন না ইয়োলান্দা হাদিদ। তাই গিগির সিদ্ধান্তে খুশি তিনি। এখনও নাকি লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে সামনাসামনি সাক্ষাত হয়নি ইয়োলান্দার। শোনা যাচ্ছে শিগগির মায়ের সঙ্গে ডিক্যাপ্রিওর দেখা করিয়ে দেয়ার পরিকল্পনা করছেন গিগি হাদিদ। সূত্র: কইমই

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর