• আজ- সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম

আমি এমপি জগলুল হায়দারের কর্মকান্ডে মুগ্ধ প্রতিটি আসনে এমন জনবন্ধু দরকার – নায়ক জায়েদ খান

রিপোর্টারঃ / ১২৭৩ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা “এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” এরই ধারাবাহিকতায় বিশিষ্ট অভিনেতা শিল্পপতি চিত্রনায়ক জায়েদ খান শ্যামনগরে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর কৃষি প্রাণ বৈচিত্রে ডকুমেন্টরী করার জন্য সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশনের কার্যালয়ে আসেন। এসময় স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সাথে সৌজন্য সাক্ষাৎ হয় এবং কিছুক্ষণ আনন্দঘন সময় কাটান। শনিবার (১৮ মার্চ) সকাল ১১ টায় নায়ক জায়েদ খানের আমন্ত্রণে সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার শুটিং স্থলে উপস্থিত হলে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। জায়েদ খান সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের উদ্দেশ্যে বলেন-“আমি এমপি জগলুল হায়দারের একজন ভক্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি তার বিভিন্ন সামাজিক কর্মকান্ড দেখে মুগ্ধ, আমি সারা বাংলাদেশে এমন মানবিক মূল্যবোধ সম্পন্ন এমপি দেখেনি, যিনি একজন সংসদ সদস্য হয়েও নিজ সংসদীয় এলাকায় সাধারন মানুষের সাথে মিশে থাকেন কখনও কৃষক বেশে, কখনও গরীবের আমন্ত্রনে খাওয়ার খাওয়া, নিজ সাইকেল চালিয়ে বাজার করা , মাটির ঝুড়ি মাথায় নিয়ে কাজ করা, নদী ভাঙনে নিজে শ্রমিকদের সাথে কাজ করা, এতিম প্রতিবন্ধীদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া ও সহযোগীতা করা, শীতের সময়, রাস্তায় পাগলদের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া এধরনের কাজ করে চলেছেন। তিনি আরো বলেন-“আমি শ্যামনগরবাসীর নিকট আহবান রাখব এমন একজন গুনী এমপিকে আবারও নৌকার মাঝি করে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।সংসদ সদস্য এসময় জায়েদ খানকে শ্যামনগরের মাটিতে পদার্পণ করার জন্য ধন্যবাদ জানান।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর