• আজ- শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম সুন্দরবনে অপরাধ কমাতে হলে ভাঙতে হবে দালাল চক্র শ্যামনগরে বছরের পর বছর জলাবদ্ধ শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ‎ সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত তালায় যুবদল নেতাকে গলা কেটে হ*ত্যা করেছে দৃর্বৃত্তরা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: গাজী আল ইমরান সভাপতি, রুবেল সম্পাদক, জুলেট সাংগঠনিক সম্পাদক ‘উপকূলবন্ধু’র মুখোশ উন্মোচন: এনজিওর নামে অনুদান আত্মসাত, খাস জমি দখল ও বিতর্কিত কর্মকাণ্ডে মোস্তফা নুরুজ্জামান

সাফ চাম্পিয়ানশীপ খেলতে ভুটান যাচ্ছে শ্যামনগরের আব্দুর রহমান

রিপোর্টারঃ / ৯৯০ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ বয়সভিত্তিক বাংলাদেশ দলের হয়ে সাফ চাম্পিয়ানশীপ অনু্র্ধ ১৬ দলের হয়ে ফুটবল খেলতে ভুটানে যাচ্ছে শ্যামনগরের গোলকিপার আব্দুর রহমান। আগামী (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য অনুর্ধ ১৬ সাফ চাম্পিয়ানশীপে অংশগ্রহন করতে (৩০ আগস্ট) সকাল ১০ টায় দেশ ত্যাগ করবে বাংলাদেশ ফুটবল দল। এ দলে অংশগ্রহন করবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের হান্নান মুল্লিকের ছেলে আব্দুর রহমান। আব্দুর রহমানের ফুটবলের হাতে খড়ি হয় স্থানীয় উপকূল এলাকায় গড়ে উঠা যুব ব্যাসিক ফুটবল একাডেমি থেকে। এরপর ২০২০-২১ সালে প্রথমে ঢাকা পাইনিয়ার লীগে গোপালগঞ্জ ফুটবল একাডেমির হয়ে অধিনায়কে দায়িত্ব পালন করে। ওই বছরে ঢাকা পাইনিয়ার লীগে বাংলাদেশের সেরা গোলকিপার নির্বাচিত হয়। এর পর ২০২১-২২ সালে ঢাকা জুনিয়র বিসিএল লীগে ঢাকা ওয়ারি ক্লাবের হয়ে ভালো পারফর্ম করলে সুযোগ পায় অনুর্ধ ১৬ সাফ চাম্পিয়ানশীপ। বাংলাদেশে চ্যাম্পিয়নর্স লীগে ২০২২-২৩শে দেশের সব চেয়ে কম বয়সী গোলকিপার হিসাবে ঢাকা ওয়ারি ক্লাবে যোগদান করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত বাংলাদেশ এলিট ফুটবল একাডেমিতে সুযোগ পায়। সেখান থেকে বাংলাদেশ ফুটবল দলের হয়ে সাফ চ্যাম্পিয়ান খেলতে ভূটান সফরে যাচ্ছে। যুব ব্যাসিক ফুটবল একাডেমির কোর্স মাছুম বিল্লাহ বলেন,আব্দুর রহমানের মধ্যে অনেক প্রতিভা ছিল। সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আজ আমাদের একাডেমি তথা সাতক্ষীরা জেলের মুখ উজ্জল করতে বাংলাদেশ দলের হয়ে খেলতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়ানশীপে। যেটা উপকূলে এলাকায় সপ্নের ব্যাপার ছিল। আব্দুর রহমানের জন্য সাতক্ষীরা বাসির কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১০:০৯)
  • ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)