• আজ- শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম সুন্দরবনে অপরাধ কমাতে হলে ভাঙতে হবে দালাল চক্র শ্যামনগরে বছরের পর বছর জলাবদ্ধ শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ‎ সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত তালায় যুবদল নেতাকে গলা কেটে হ*ত্যা করেছে দৃর্বৃত্তরা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: গাজী আল ইমরান সভাপতি, রুবেল সম্পাদক, জুলেট সাংগঠনিক সম্পাদক ‘উপকূলবন্ধু’র মুখোশ উন্মোচন: এনজিওর নামে অনুদান আত্মসাত, খাস জমি দখল ও বিতর্কিত কর্মকাণ্ডে মোস্তফা নুরুজ্জামান

শ্যামনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক, অপর একজন আশঙ্কাজনক

রিপোর্টারঃ / ৭৪০ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে রাস্তার উপর দাড়িয়ে থাকা ধান বহনকারী একটি ট্রাকের সাথে সংঘর্ষে মেহেদী হাসান বাবু (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটর সাইকেলের চালক অলিয়ার রহমান মারাত্মক আহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ধানখালী সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মেহেদী হাসান বাবু উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের আব্দুল মাজেদ গাজীর ছেলে ও সেটেলমেন্ট অফিসের কম্পিউটার অপারেটর। নিহতের ফুফা আব্দুল্লাহ তরফদার জানান, সেটেলমেন্ট অফিসের একটি নোটিশ দিতে শনিবার রাতে সহকর্মীর সথে মুন্সিগঞ্জ থেকে ফিরে আসার পথে ধানখালী এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ধান বহনকারী একটি ট্রাককে পিছনে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মেহেদীকে মৃত ঘোষণা করেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আহত অলিয়ারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, মেহেদীকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মাথায় আঘাতের কারণে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। সুশীল সমাজের দাবি রাস্তা বন্ধ রেখে বর্তমান সময়ে বড় বড় ট্রাকগুলোতে বিচুলিও ধান লোড দেয়া হচ্ছে। আশেপাশে রাখা হচ্ছে না কোন ধরনের লাইটের ব্যবস্থা। এমন কার্যক্রম থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জানান তারা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১০:৩৮)
  • ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)