• আজ- বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ  খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে একটি বালুভর্তি বলগেট জব্দ, আটক-৫ সুন্দরবনে আবারো শান্তির হাতছানি, নতুন আত্মসমর্পণকে ঘিরে আশায় বুক বেঁধেছে বনজীবীরা সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বিএসএফকে কঠোর হুঁশিয়ারি  শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক শ্যামনগরে সাবেক ফুটবলারদের নিয়ে জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেখ হাসিনা ক্ষমতায় বলে গ্রামে এখন শহরের সুবিধা – এমপি জগলুল হায়দার

রিপোর্টারঃ / ৭৫৪ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠানে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার।
এসময় তিনি মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মার্ক কনষ্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ার্স নির্মিত বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিব শেখ। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল,
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক বৃন্দ, ইউপি সদস্যগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন – “শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আছে বলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনা মূল্যে পাঠ্যপুস্তক পায়। আগে কোন সরকার এটা করতে পারেনি। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।”
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর