• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা

সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আলফা ফেনসিডিলসহ গ্রেফতার

রিপোর্টারঃ / ৭০৯ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদৌস আলফাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) ভোররাতে সাতক্ষীরা বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।আটক আল ফেরদৌস আলফা (৫৫) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা। তিনি দেবহাটার উত্তর কোমরপুর এলাকার আবুল কাশেম সরদার এর ছেলে। তিনি সাবেক জেলা পরিষদ সদস্য ও আ.লীগের নেতা।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আলফা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সডিলসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর