• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

শ্যামনগরে ছিনতাইকারীর গুলিতে মোটরসাইকেল চালক আহত।

রিপোর্টারঃ / ১৯৬৬ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ছিনতাইকারীর গুলিতে মোটরসাইকেল চালক আহত হয়েছে।

আহত মোঃ মামুন হোসেন (২৮) উপজেলার দক্ষিন হাজীপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে।
বৃহস্পতিবার (৩রা নভেম্বর) রাত আনুমানিক ১০ এই ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানান,রাতে কালিগঞ্জ থেকে হাজিপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন মামুন। রাত আনুমানিক ১০ টার দিকে কার্টুনিয়া রাজবাড়ি কলেজের সামনে পৌঁছানোর পর দু–তিনজন তরুণ তাঁর গতিরোধ করে। এ সময় তারা মামুনকে মারধর করে ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ধাক্কা দিয়ে দ্রুত নিজ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পিছন থেকে তাঁকে গুলি করে।
প্রতিবেশী আল আমিন বলেন, কোমরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন হোসেন বলেন, মামুনের কোমরের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছেন। গুলি কোমর ভেদ করে ভেতরে ঢুকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর