• আজ- মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা : রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত

রিপোর্টারঃ / ১০০৪ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

 অনলাইন  ডেস্ক : রাশিয়া সোমবার ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে। হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং আটজন নিহত হয়েছে।  রাশিয়া ইউক্রেনে কামিকাজে ড্রোন হামলাও চালাচ্ছে। এদিকে সীমান্তের কাছে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়েস্ক শহরের একটি আবাসিক এলাকায় বিমানটি আঘাত হানে।

রুশ কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।  স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, এ ঘটনায় তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত তাস বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়েছে। এর আগে জরুরি মন্ত্রণালয় ছয়জনের নিহত হওয়ার খবর জানিয়েছিল। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেন, রাশিয়া কিয়েভে পাঁচটি হামলা চালিয়েছে। তারা সুমি ও কেন্দ্রীয় দিনিপ্রোপেট্রভস্ক এলাকার বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালায়। এর ফলে শত শত শহর ও গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইউক্রেন বলছে, হামলায় কিয়েভে চারজন  এবং সুমির উত্তর পূর্বাঞ্চলে আরো চারজন নিহত হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় তেহরানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার দাবি জানিয়েছেন।
এদিকে ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তারা সোমবার ইরানের তৈরি আটটি এবং রাশিয়ার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইরান বলছে, তারা কোন পক্ষের কাছেই কোন অস্ত্র রপ্তানী করেনি। তবে যুক্তরাষ্ট্র তেহরানের ড্রোন কর্মসূচির সাথে জড়িত কোম্পানী ও দেশের বিরুদ্ধে পদেক্ষপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর