নিজস্ব প্রতিনিধিঃ সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার (৮ই মার্চ)বিকাল ৫ টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মুজিদ সহ সুন্দরবন প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এ সময় অতিথিদেরকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সুন্দরবনকে পর্যটন এলাকা হিসাবে পরিচিত করার জন্য জাতীয় সংসদে উপস্থাপন করার আশ্বাস প্রদান করেন। উপকূলের টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবেন। সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলে দ্রুত প্রশাসনকে অবগত করে নির্মল করবেন।
