• আজ- মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক

কালিগঞ্জে দু’ই সন্তানকে কিটনাশক খাইয়ে মেরে ফেললেন মা

রিপোর্টারঃ / ৪৪৬ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

জি এম মাছুম বিল্লাহ
মায়ের দেওয়া কীটনাশক খেয়ে আরিয়ান আবরার ও মাহির আবারার নামে ছয় মাস ও চার বছর বয়সী দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার(২৯ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে। একই সময়ে কীটনাশক পান করা রত্না বেগম(২৮)কে সংকটাপন্ন অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, বুধবার দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন রত্না বেগম। একপর্যায়ে কীটনাশকের গন্ধ পেয়ে ভিতর থেকে আটকানো দরজা খুলতে বলেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘক্ষন কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে খাটের উপর আরিয়ান ও মাহিরসহ তাদের মাকে সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা আরিয়ান ও মাহিরকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত ডাক্তার।
আরিফুল ইসলাম জানান, সম্ভবত স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্যের জেরে দুই সন্তানকে কীটনাশক খাওয়ানো হতে পারে। ঘটনার পর দুই সন্তানকে হারিয়ে তার ভাই পাগলের মত আচারণ করছে। আম গাছে স্প্রে করার জন্য ঘরে থাকা কীটনাশক দুই সন্তানকে খাওয়ানোর পর রত্না নিজেও তা পান করেন বলে ধারনা করা হচ্ছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মা’কে সাতক্ষীরা রেফারড করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান ঘটনাটি কালিগঞ্জ থানা এলাকার। বিষয়টি তারা দেখছেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর