• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক বনবিভাগের অভিযানে উদ্ধার করা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

শ্যামনগরে নবাগত ইউএনও’র সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ 

রিপোর্টারঃ / ৬৮৪ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন এর সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০শে নভেম্বর) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম মাছুম বিল্লাহ’র নেতৃত্বে একঝাঁক উদীয়মান সাংবাদিককর্মী।

এসময় নবাগত ইউএনও মোছাঃ রনী খাতুন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার চোখ, আপনাদের মাধ্যমেই আমি সমগ্র উপজেলা দেখতে চাই। এখানকার সকল গ্রামগুলিতে আমি আলাদাভাবে যেতে চাই, তাদের সমস্যার কথা শুনতে চাই। এখানে বাগদা চিংড়ি সহ অনেক সম্ভাবনা রয়েছে, আমরা এই সম্ভাবনা কে তুলে ধরে সাতক্ষীরার সকল উপজেলার মধ্যে শ্যামনগরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি সকল সমস্যা গুলো একবারে সমাধান করতে পারবো না। আপনারা সমাজের আয়না, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন আমি প্রতিটা জায়গায় অবশ্যই সাড়া দেওয়ার চেষ্টা করবো। আপনারা সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিক, আমাদের অপার সম্ভাবনাময় সুন্দরবন রয়েছে। এখানে প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। এখানে সুন্দরবন ভ্রমনের জন্য আসার যে প্রধান সড়ক, সেটি খুবই নাজুক। আমরা খুব শীঘ্রই ভেটখালি-সাতক্ষীরা এই সড়কটি মেরামতের জন্য কাজ শুরু করার প্রস্তাবনা পাঠাবো। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি শ্যামনগরে ভালো কিছু করতে চাই।

সৌজন্য সাক্ষাৎ কালে এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম ওসমান গনী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সদস্য যথাক্রমে জি.এম রুস্তম আলী, দীপক মিস্ত্রি, মোঃ ফজলুল হক, মোঃ আশিকুজ্জামান লিমন, মোঃ আব্দুল কাদের, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ রকিব হায়দার, মোঃ ইয়াসিন আলম সুমন, নিপা চক্রবর্তী প্রমুখ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর