• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

শ্যামনগরে আওয়ামী লীগ নেতাসহ আটক ৩, মাদকদ্রব্য জব্দ 

রিপোর্টারঃ / ৩৬৬ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাদকদ্রব্যসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৫ টায় মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুুমুর, ঈশ্বরীপুর ও নওয়াবেকি বাজারে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৬৩০ পিস টাপেনটাডল ট্যাবলেট, ৮৫০ গ্রাম গাঁজা, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম গাজীসহ ৩ জনকে আটক করে।

সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ- পরিদর্শক বিজয় কুমারের নেতৃত্বে এ এস আই মোল্লা মনিরুজ্জামান সঙ্গীও ফোর্স নিয়ে নওয়াবেকী বাজারে একটি ওষুধের দোকানে অভিযান চালায়।

অভিযানে আটক হয় পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম গাজী (৫৯), বুড়িগোয়ালিনী নীলডুমুর গ্রামের বারিক গাজীর ছেলে মফিদুল ইসলাম (৩৭) ঈশ্বরীপুর ইউনিয়নের জিহাদ আলী গাজীর ছেলে মাহবুবুর রহমান (৫৩) এর বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজা সহ থাকে আটক করে। আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য আইনে পৃথক ৩টি  মামলা হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর