• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

শ্যামনগরে ডিজিএফআইয়ের সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার 

রিপোর্টারঃ / ৩৮৮ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে ৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামের হরিতলা পূজা মণ্ডপ থেকে ২০০ গজ দূরে ময়লা ঝোপের ভিতর থেকে এগুলো উদ্ধার হয়। তথ্যানুসন্ধানে জানা যায়, ডিজিএফআই এর শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হরিতলা পূজা মণ্ডপ সংলগ্ন এলাকায় কিছু গোলাবারুদ লুকানো আছে। তথ্যের যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে সেনাবাহিনীর সহযোগিতা নেন ডিজিএফআই এর দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন। পরে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মুজফিক এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প ও ডিজিএফআই যৌথভাবে অভিযান করে

মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫০ পিচ শর্ট গানের গুলি ও ০৪ রাউন্ড ৭.৬২ এম এম চাইনিজ গুলি সর্বমোট ৫৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত গোলাবারুদ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যান সেনাবাহিনী।

উল্লেখ্য গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পতন হলে দেশের বিভিন্ন থানায় লুটপাট ও অগ্নি সংযোগ হয়। শ্যামনগর থানাতে ও সেদিন লুটপাট ও অগ্নি সংযোগ হয়েছিল। ধারণা করা হচ্ছে শ্যামনগর থানা থেকে হারিয়ে যাওয়া গোলাবারুদ এ

গুলো।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর