• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

শ্যামনগর থানা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ আটক ৭

রিপোর্টারঃ / ১৩৭৫ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে শীর্ষ সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামিসহ সাতজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩জুলাই)রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। শুক্রবার (৪ আগষ্ট) আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।শ্যামনগর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামি, বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলায় শ্যামনগরের শীর্ষ সন্ত্রাসী শেখ সুন্নত আলী সহ তিনজন ও একজনকে নিয়মিত মামলায় আটক করা হয়।আটককৃতরা হলেন- আবাদচন্ডিপুর এলাকার আঃ হাকিম গাজীর ছেলে মোঃ সুমন(২২), ব্রহ্মশাসন এলাকার আদম আলী স্ত্রী মোছাঃ আয়েশা বেগম, সদর ইউনিয়নের নকিপুর মাজাট গ্রামের মৃত জলিল শেখের ছেলে শেখ সুন্নত আলী (৪৮), উত্তর কদমতলা এলাকার মোঃ আঃ রহিম গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৫), নুরনগর ইউনিয়নের দুরমুজখালী এলাকার আলহাজ্ব আঃ মজিদ গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৯), হরিনগর চুনকুড়ি এলাকার আহম্মদ আলী গাজীর ছেলে জামাল গাজী (৫৫)।এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এক সন্ত্রাসী সহ বিভিন্ন মামলার আটককৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর