• আজ- মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি

শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রিপোর্টারঃ / ৯০৮ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ২৯ জুলাই, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ “বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব বাঘ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় পশ্চিম সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.কে.এম ইকবাল হোসাইন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় মৎস্য বিশেষজ্ঞ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক মফিজুর রহমান চৌধুরী, কদমতলা স্টেশন কর্মকর্তা ফজলুল হক, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম,ওয়াইল্ড টিম ফিল্ড ফ্যাসিলেটেটর সনজিৎ কুমার মন্ডল, ইনসাফ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন,বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বনজীবী, জেলে, বাঘ বিধবা সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর